ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৩ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের প্রতিদিন গড়ে ৪১ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয় এবং খান খান ব্রাদাসের প্রতিদিন গড়ে ৩১ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- তৌফিকা ফুডস, ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, সোনালী পেপার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক এবং ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা




























Recent Comments