ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (২১-২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৭৩৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৬.৭৮ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯১ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৬.৭৮ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৬৮ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.৭৬%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – ব্র্যাক ব্যাংকের ৩.৭৪%, মালেক স্পিনিংয়ের ৩.১২%, আইপিডিসি ফাইন্যান্সের ৩.০১%, সামিট অ্যালায়েন্স পোর্টের ২.১৯%, আইটিসির ২.১৮%, এনসিসি ব্যাংকের ২.০৬%, বেক্সিমকো ফার্মার ১.৯৬%, ডমিনেজের ১.৮৯% ও সিটি ব্যাংকের ১.৮৭% লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments