শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুলাই গণঅভ্যূথান উপলক্ষে ০৫ আগস্ট শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ফলে বিদায়ী সপ্তাহে (০২-০৬ আগস্ট) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৫৪ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৭ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সাপোর্ট। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১২ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডস-এর ২৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা (২.০০ শতাংশ), ডমিনেজ স্টিলের ২২ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা (১.৮৮ শতাংশ), আইপিডিসির ২০ কোটি ৪ লাখ টাকা (১.৬৯ শতাংশ), সায়হাম টেক্সটাইলের ১৯ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা (১.৬২ শতাংশ), ফারইস্ট নিটিং-ফেকডিলের ১৮ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা (১.৫৭ শতাংশ), এসিআই ফরমুলার ১৮ কোটি ২৬৮ হাজার টাকা (১.৫৫ শতাংশ) এবং বেক্সিমকোর ১৮ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা (১.৫৪ শতাংশ)।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments