
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৭৫ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৭০ কোটি ১০ লাখ ৫১ হাজার টাকা লেনদেন হয় এবং শাইন পুকুর সিরামিক্স লিমিটেড ৬১ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বিচ রিসোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, এ্যাপেক্স ফুটওয়ার এবং মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/বি,


























Recent Comments