
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে ১৬ মার্চ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৪৫ কোটি ০৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১১৭ কোটি ৬৬ লাখ ০৩ হাজার টাকা লেনদেন হয় এবং সি পার্ল বিচ রিসোর্ট ১১৪ কোটি ০৫ লাখ ০১ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, বিডিকম অনলাইন, ইস্টার্ন হাউজিং এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments