ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ০৪ জুন, ২০২৩ তারিখ থেকে ০৮ জুন পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৩৭ কোটি ৬৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ২৩৩ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয় এবং রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৫৯ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ডেইরি, নাভানা ফার্মাসিউটিক্যালস, জেমিনি সী ফুড, অগ্নি সিস্টামস, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments