ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১০৯ কোটি ৪৩ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৯২ কোটি ২৯ লাখ ০১ হাজার টাকা লেনদেন হয় এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৮৮ কোটি ৪০ লাখ ০৩ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, রিপাবলিক ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, খান ব্রাদাস এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments