
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৯ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে লনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৮২ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয় এবং ইয়াকিন পলিমার লিমটেড ৬৯ কোটি ৯৩ লাখ ০১ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, সি পার্ল বিচ রিসোর্ট, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক, এমারেল্ড অয়েল, জেমিনী সী ফুড এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments