ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৯ মার্চ, ২০২৩ তারিখ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সাপ্তাহে কোম্পানিটি ১১৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। সাপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের লেনদেন দর হয়েছে ৩১৬ টাকা ৯০ পয়সা। কোম্পানিটি শেষ কার্যদিবসে ১০ লাখ ৯৬ হাজার ৯২টি শেয়ার লেনদেন করেছিলো।
এছাড়াও রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি ৭৯ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড ৬৭ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ তালিকায় আরোও রয়েছে- শাইনপুকুর সিরামিকস, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড এবং আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments