ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৮৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৯ টাকা ৩৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৬৬ পয়সা।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি এখনো নির্ধারণ করেনি। তবে ২১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments