ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সারা সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন। সপ্তাহটিতে ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ টাকার বাজার মূলধন কমেছে। ডিএসই‘র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৪০ পয়েন্টে এবং ১ হাজার ৮৮১ পয়েন্টে। ডিএসইতে ৩৯২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬ টির, দর কমেছে ২৯৩ টির এবং ২৩টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
আগের সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষে বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ টাকায়।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ টাকা বা ১.৬৯ শতাংশ।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৬১০ কোটি ৮২ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২১ কোটি ৭৪ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments