মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদ
spot_img
spot_img

সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সরকারি ট্রেজারি বিলে সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদ উঠেছে। গতকাল সোমবার ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলে সর্বোচ্চ সুদ উঠেছে ১০.৬০ শতাংশ। ১৮২ দিন মেয়াদি বিল লেনদেন হয়েছে ১০.৪০ শতাংশ সুদে। ২০১৩ সালের মার্চের পর যা সর্বোচ্চ। গত বছরের নভেম্বর মাসে ১৮২ দিন মেয়াদি বিলে ৩.৫৬ শতাংশ এবং ৩৬৪ দিন মেয়াদি বিলে ৩.৯৪ শতাংশ ছিল সুদহার। সরকারি বিলের সুদহার এভাবে বাড়তে থাকায় গ্রাহক পর্যায়ে সুদ আরও বাড়বে।

চলতি বছরের জুলাই থেকে ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদের (স্মার্ট) সঙ্গে সাড়ে ৩ শতাংশ হলো সর্বোচ্চ সুদের সীমা। গত মাসে স্মার্ট ছিল ৭.৪৩ শতাংশ। আগের মাসে যা ৭.২০ শতাংশ ছিল। গত জুলাই মাসে ছিল ৭.১০ শতাংশ। ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদ বেড়ে যাওয়ায় স্মার্ট বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের মার্চে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ছিল ১০.৬০ শতাংশ। ৩৬৪ দিন মেয়াদি বিলের সুদহার ছিল ১১.০৫ শতাংশ। এর পরের মাসে তা কমে ৯.৯৭ শতাংশ এবং ১০.২২ শতাংশে নেমে আসে। এরপর আবার বাড়া-কমা হলেও কখনও এর ওপরে ওঠেনি। এরপর ২০১৩ সালের অক্টোবরে ১৮২ দিন মেয়াদি বিলের সুদহার ১০ শতাংশের নিচে তথা ৯.৫৩ শতাংশে নেমে আসে। ওই বছরের ডিসেম্বরে ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার কমে দাঁড়ায় ৯.২৫ শতাংশে। এরপর কোনো মাসে ট্রেজারি বিলের সুদহার দুই অঙ্কের ওপরে ওঠেনি। কিছুদিন আগেও ট্রেজারি বিলে ৩ থেকে ৫ শতাংশ সুদে লেনদেন হতো। সম্প্রতি বাড়তে বাড়তে এ পর্যায়ে এসেছে।
ব্যাংকাররা জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই মানুষের সঞ্চয় ক্ষমতা কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এখন বাংলাদেশ ব্যাংক আর সরাসরি সরকারকে ঋণ দিচ্ছে না। সরকারি ঋণ চাহিদা মেটানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা নিয়ে। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে বাজার থেকে টাকা উঠে আসছে। সব মিলিয়ে অনেক ব্যাংক এখন তারল্য সংকটে পড়েছে। সংকট কাটাতে নানা উপায়ে ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আবার আন্তঃব্যাংক কলমানি থেকেও টাকা ধার করছে ব্যাংকগুলো।

বর্তমান পরিস্থিতিতে ব্যাংক খাত যেন বিপদে না পড়ে সে জন্য প্রতিদিনই বাংলাদেশ ব্যাংক বড় অঙ্কের ধার দিচ্ছে। রোববার কয়েকটি ব্যাংকে ধারের পরিমাণ ছিল ১৬ হাজার ৯৪২ কোটি টাকা। আর গতকাল আন্তঃব্যাংক ধারের পরিমাণ ছিল ৫ হাজার ৩২ কোটি টাকা। এর মধ্যে কলমানিতে ৮.১০ শতাংশ সুদে তিন হাজার ৭৭৫ কোটি টাকা ধার করে ব্যাংকগুলো। আন্তঃব্যাংক রেপোসহ বিভিন্ন উপায়ে ধারের সুদ দাঁড়ায় ১০.২৫ শতাংশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments