মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর
spot_img
spot_img

সিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি
বিক্রয় শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে সিটি ব্যাংক তার গ্রাহকদের কাছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের স্যুকৃত বীমা পলিসি অফার করবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং রিলায়েন্স
ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খালেদ মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ, ডিএমডি কাজী আজিজুর রহমান, ডিএমডি নুরুল্লাহ চৌধুরী, ডিএমডি সাইফুল্লাহ কাওসার, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস
ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং রিলায়েন্স
ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ কায়েম হুসাইন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রমজানুল কদর বিল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments