ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের অন্যতম পরিচালক রাজিবুল হক চৌধুরী শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এই পরিচালকের কাছে কোম্পানির মোট ২ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫০৬টি শেয়ার আছে। এর থেকে ১২ লাখ শেয়ার বাজার মূল্যে (সরকারি বাজারে) বিক্রি করার ঘোষণা করেছে এই পরিচালক।
উল্লেখ্য, সিটি ব্যাংকের এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments