বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসিনেমাই এখন সাবিলা নূরের একমাত্র লক্ষ্য
spot_img
spot_img

সিনেমাই এখন সাবিলা নূরের একমাত্র লক্ষ্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করার পথে সময়টা বেশ ভালোই কাটছে অভিনেত্রী সাবিলা নূরের। টানা দুই ঈদে মুক্তি পাওয়া দুটি আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’ তাঁকে নতুনভাবে দর্শকের সামনে হাজির করেছে। একটিতে তাঁর সহশিল্পী শরিফুল রাজ, অন্যটিতে দেশের শীর্ষ নায়ক শাকিব খান। দর্শকের ইতিবাচক সাড়া যেমন তাঁকে আনন্দিত করেছে, তেমনি বাড়িয়েছে দায়িত্ববোধও।

সাবিলা মনে করেন, দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাওয়া ভালোবাসা তাঁকে আরও সচেতন করেছে নিজের কাজ নিয়ে। দর্শকের প্রত্যাশা পূরণ করতে হলে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে বলেও মনে করেন তিনি। এ যাত্রায় পরিবারের সমর্থনকে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন অভিনেত্রী। ব্যস্ততা, চাপ কিংবা নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারের মানুষদের পাশে পাওয়াটা তাঁকে মানসিকভাবে শক্তি জোগায়।

ঈদে মুক্তি পাওয়া দুটি ছবিই স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে উপভোগ করেছেন সাবিলা। বিশেষ করে ‘রকস্টার’ দেখতে গিয়ে সাধারণ দর্শকের ভিড়ে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা ছিল ভিন্নরকম। দর্শকের সরাসরি প্রতিক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তারা। দর্শকদের উচ্ছ্বাস, সিনেমার প্রতি তাদের ভালোলাগা উভয়কেই মুগ্ধ করেছে। তাই আগামীতে আরও দায়িত্ব ও সতর্ক হয়ে পথ চলার লক্ষ্য স্থির করেছেন সাবিলা।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ বলে জানালেন এই অভিনেত্রী। তাঁর মতে, শাকিবের বিপরীতে দুটি ছবিতে কাজ করেছেন। এ অভিনেতা কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস। প্রায় তিন দশকের ক্যারিয়ার পেরিয়েও কাজের প্রতি শাকিবের এই আন্তরিকতা সত্যিই অনুকরণীয়। ‘তাণ্ডব’ ছবিতে স্বল্প সময় একসঙ্গে কাজ করলেও ‘রকস্টার’-এ দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছে। দেশের বাইরে বিভিন্ন লোকেশনে শুটিংয়ের সময় তিনি কাছ থেকে দেখেছেন শাকিবের পেশাদারি মনোভাব।

সাবিলার ভাষ্য, ‘কাজের প্রতি শাকিব ভাইয়ের অদম্য ক্ষুধাই তাঁকে শীর্ষবিন্দুতে এনেছে। প্রতিটি চরিত্রের জন্য নতুনভাবে প্রস্তুতি নেওয়া এবং নিজেকে ভেঙে গড়ে তোলার চেষ্টা তাঁকে আলাদা করেছে সবার থেকে। শুটিং সেটে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হওয়া থেকে শুরু করে কাজের প্রতি শতভাগ মনোযোগ–সবকিছুই নতুন প্রজন্মের শিল্পীদের জন্য শিক্ষণীয়।

বড়পর্দায় আসার আগে সাবিলা নাটক ও ওটিটির কনটেন্ট নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটিয়েছেন। এখন আপাতত আর সেদিকে ব্যস্ততার ইচ্ছে নেই খুব একটা। ছোটপর্দার কাজ থেকে কিছুটা দূরে থাকতে চান তিনি। সাবিলা জানালেন, নতুন বেশ কয়েকটি নতুন সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। বিভিন্ন গল্প শুনেছেন এবং একটি প্রকল্প নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে বলেও জানিয়েছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই নতুন ছবির ঘোষণা আসবে।

তবে নতুন কাজে যুক্ত হওয়ার আগে কিছুটা সময় নিজের জন্য রাখতে চান এই অভিনেত্রী। আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। সেখানে বাবা-মা ও বড় বোনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। সফরের শুরুতে কয়েক দিন নিউইয়র্কে থাকবেন। কারণ, সেখানে একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেখানে অংশ নেবেন তিনি।

ভ্রমণ তাঁর খুব প্রিয়–এ কথাও অকপটে স্বীকার করেন সাবিলা। নতুন কাজ শুরুর আগে কিছুটা সময় পরিবার ও নিজের সঙ্গে কাটালে মানসিকভাবে সতেজ হওয়া যায় বলে মনে করেন তিনি। তাই এবার যুক্তরাষ্ট্র সফরকে শুধু ভ্রমণ নয়, নতুন কাজের আগে নিজেকে প্রস্তুত করার একটি সুযোগ হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments