বৃহস্পতিবার, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
spot_img
spot_img

সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদেবা আখতারকে কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদানে সম্মতি দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, করপোরেট গভর্নেন্স কোড, ২০১৮ এর কনডিশন ১(৩)(ডি) এ স্বতন্ত্র পরিচালকের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যে শর্ত রয়েছে, তা শিথিল করে আদেবা আখতারকে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন।

বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণের বিধান রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে কমিশনের বিবেচনায় নির্দিষ্ট শর্ত শিথিল করার সুযোগ রয়েছে। সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে সেই ক্ষমতা প্রয়োগ করেই আদেবা আখতারকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের নির্দেশনা ২০২৪ সালের এপ্রিলে দেওয়া হয়। তখন বাস্তবায়নের সময়সীমা ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে চার শতাধিক তালিকাভুক্ত কোম্পানির অধিকাংশ নির্ধারিত সময়ে এ শর্ত পূরণ করতে না পারায় সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments