ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির এজিএম হাইব্রিড সিস্টেমের মাধ্যমে ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য স্থান ঠিক করা হয়েছে- দ্যা কিং অফ চিটাগাং।
এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও অনুষ্ঠিত হবে। এর জন্য লাইভ ওয়েবকাস্ট লিঙ্ক: https://agmbd.live/CVOPRL2024।
উল্লেখ, কোম্পানিটি এর আগে রেকর্ড তারিখ নির্ধারণ করেছিল ৩১ অক্টোবর, ২০২৪। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয় ২ টাকা ৩৪ পয়সা। তার আগের বছর ৪৬ পয়সা আয় হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments