
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ, মেজর জেনারেল (অব.) মোঃ সারওয়ার হোসেনকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মোঃ সারওয়ার হোসেনকে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আনিসুর রহমান (অব.) এর জায়গায় নির্বাচিত করা হয়েছে। গত ১৭ আগস্ট মোঃ সারওয়ার হোসেন চেয়্যারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন।
উল্লেখ্য, মোঃ আকরাম হোসেন পদত্যাগ করায় তার জায়গায় মেজর জেনারেল (অব.) মো সারওয়ার হোসেনকে পরিচালনা পর্ষদে স্বাধীন পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments