ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়ার নামে প্রতারণা করায় কোম্পানিটির বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজের সকল পরিচালকদের শেয়ার ফ্রিজ করে রাখা হবে। কোম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় স্পেশাল অডিট করা হবে। এছাড়া ডিএসই’কে কোম্পানিটি পরিদর্শন করে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জানাতে হবে।

বিএসইসি’র মুখপাত্র জানান, কোম্পানিটি ৩০ জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করে যা ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডাদের দ্বারা অনুমোদিত হয়। এছাড়া চলতি বছরের ২৯ জানুয়ারি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড প্রদান করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জে জানানো হয়। কিন্তু অনেক বিনিয়োগকারী অভিযোগ জানিয়েছে যে তারা সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ডিভিডেন্ড পায়নি। তাই কোম্পানিটির বিষয়ে আজ কমিশন তিনটি সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত: কোম্পানির সকল পরিচালকদের শেয়ার ফ্রিজ রাখা হবে। দ্বিতীয়ত: কোম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় স্পেশাল অডিট করা হবে এবং তৃতীয়ত আগামী ৭ দিনের মধ্যে ডিএসই’কে কোম্পানিটি পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments