মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বৃদ্ধি: বাড়ছে না শেয়ার দর
spot_img
spot_img

সূচক ও লেনদেন বৃদ্ধি: বাড়ছে না শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৭ সেপ্টেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচক বাড়লেও এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩৪.৬৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৮ শতাংশ বা ৭৬.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৪৭.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৩.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪২.২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫৩.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.৬৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৩৮০টি শেয়ার ২ লাখ ৮১ হাজার ৬০৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২ হাজার ২০১ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ৩৯.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪১৮.৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩০৬.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১২৭ টির, কমেছিলো ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৯৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৯৭৭টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৪৩৮ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩১৫ কোটি ৪ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৮৬ কোটি ৩০ লাখ ৪৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৯ শতাংশ বা ২০৭.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৯ হাজার ১৯৬.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১১৩ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১০ লাখ ১০ হাজার ৩১৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩৬৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৯৫০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments