ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রির চেয়ে ক্রয়ের পরিমাণ বেশি ছিল। যে কারণে সূচক বৃদ্ধির পাশাপাশি দৈনিক লেনদেনও বেড়েছে। আজ ৫৬.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৩ শতাংশ বা ৫৭.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৩.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৬.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬১ কোটি ২৫ লাখ ১০ হাজার ৮১৬টি শেয়ার ২ লাখ ৯৯ হাজার ৩৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৬৮ কোটি ১৪ লাখ ৭ হাজার টাকা।
গতকাল ১২ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২০৮.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৪৬.৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৫৯.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৯টির, কমে ১৮৬টির এবং অপরিবর্তিত রয় ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪২.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫৬ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৯৫টি শেয়ার ৩ লাখ ২৯ হাজার ৩৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৯২ লাখ ১৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১ শতাংশ বা ১৮০.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২২১.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ১৯০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৩৭১ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৮ লাখ ৮২ হাজার ১৮১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম
























Recent Comments