বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বেড়েছে সামান্য
spot_img
spot_img

সূচক ও লেনদেন বেড়েছে সামান্য

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৫ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৩.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৩.০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৯.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২২টির। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৯৭ লাখ ৪৬ হাজার ৩০০টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ৩৪৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬২৩ কোটি ৪ লাখ ৩৩ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৯ শতাংশ বা ৪৯.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৯.১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৭.৮০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৮.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৫২১টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৪০১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬২২ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৬ শতাংশ বা ২৭.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৪.৫৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.১৭ শতাংশ বা ১৬.৮২ পয়েন্ট বেড়েছে অবস্থান করছে ৯ হাজার ৬৮৪.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৭ লাখ ৮৬ হাজার ৭৩৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments