
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ জানুয়ারি, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়েই লেনদেন চলছে। ও কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ৩৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৯৮ কোটি ৮২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০ পয়েন্টে।
ডিএসইতে ২৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৮ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৪ টির।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments