বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন। এদিকে লেনদেনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।


ডিএসই সূত্রে জানা যায়,  আজ ৬ জানুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ৩০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪০.১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮১.২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৩.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭২.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির। সারাদিনে ডিএসইতে ৫৫ কোটি ২৯ লাখ ২৯ হাজার ৯২৫টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ৩৫১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ ৪১ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৫ শতাংশ বা ৪২.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৯.৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩২.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। সারাদিনে ডিএসইতে ৯৪ কোটি ৯ লাখ ৮ হাজার ৬৫২টি শেয়ার ৩ লাখ ৫৬ হাজার ৫০৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯৬৯ কোটি ৩৬ লাখ ১৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৩৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৯৪.৪২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.২৪ শতাংশ বা ২৩.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮২৭.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ৪৩৩ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ৪৯ লাখ ২১ হাজার ৩৩১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments