শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচক বাড়লেও কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২০ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯৪.০৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০০.৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৪৭.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিন শেষে মোট ৩৫ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ২৯টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৮৪ হাজার ১৭৮ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৩৬ কোটি ৮৯ লাখ ৫১ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৭৯০.৬৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৯৪.৪০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৫.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৪৪.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৪৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত থাকে ৪২টির। আর দিন শেষে মোট ৪১ কোটি ৯৯ লাখ ২১ হাজার ৭৬১টি শেয়ার ও ইউনিট ২ লাখ ২ হাজার ৭৯৩ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১২ কোটি ১৩ লাখ ৬৮ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৪.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭১২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৮ শতাংশ বা ৬.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৭৭.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৬৯০ টাকা।

গতকাল লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৩৮ লাখ ২২ হাজার ৮৩১ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৭ কোটি ৫১ লাখ ৬৩ হাজার ১৪১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments