ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ৭ মার্চ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে প্রধান সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে অধিকাংশ শেয়ারের দর এবং দৈনিক লেনদেনের পরিমানও। দিন শেষে আজ ১৬.২৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬২.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৫.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.২৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৫১ লাখ ৫৬ হাজার ৯১৪টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৯১৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৪৯ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৬ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৯.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৯.৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৫.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৯১ লাখ ৮৯ হাজার ৫২২টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৩৪৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭২৭ কোটি ৩৮ লাখ ৯২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৭ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৪.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৪৫.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৬২১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ৯৯৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৬২৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments