মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও বাড়ছে না শেয়ার দর
spot_img
spot_img

সূচক বাড়লেও বাড়ছে না শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১১ অক্টোবর, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে  ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৮.১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৬.১৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪১.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৮৯৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৪০ লাখ ৪৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৭.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৭.৩৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩.২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৬.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৪টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয় ১৪১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.৮১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৭৯৪টি শেয়ার ৯২ হাজার ৭৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৭২ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫১ কোটি ৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৭.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫১৭.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার ১১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments