সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও লেনদেন কমেছে
spot_img
spot_img

সূচক বাড়লেও লেনদেন কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ধারাবাহিকভাবে কমছে দৈনিক লেনদেনের পরিমাণ।

জানা যায়, আজ ২৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৫.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৮.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৫.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৬৮ লাখ ১ হাজার ২৭৮টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৯৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৬ কোটি ৯০ লাখ ৮৬ হাজার টাকা।

গতকাল ২৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৩.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৬.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৯৪.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৭৬.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩১টির, কমে ১০৮টির এবং অপরিবর্তিত রয় ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৬২.১০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ১৪৪টি শেয়ার ২ লাখ ১৫ হাজার ৮৮৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮১ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩২ শতাংশ বা ৫৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৯৪.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৬৬ লাখ ৩৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৯৭৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১৬ কোটি ১০ লাখ ৯০ হাজার ৫৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments