মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বৃদ্ধির আড়ালে বেশিরভাগ শেয়ারে দরপতন
spot_img
spot_img

সূচক বৃদ্ধির আড়ালে বেশিরভাগ শেয়ারে দরপতন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ নভেম্বর সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দিন শেষে আজ ৩০.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১১.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৪১.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৫.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৫৯.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৭২ লাখ ১৬ হাজার ২৬টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৪৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার টাকা।

গতকাল ১৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৬৫.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৩০.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৪.৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৫৫.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৪ লাখ ৭১ হাজার ৫৫৭টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৭৬৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১১১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩০৯ কোটি ৯৯ লাখ ৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬২ শতাংশ বা ৯.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩২৩.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৪টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৫ লাখ ৩ হাজার ৮৪৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ৫১০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ১৪ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৩৩৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments