
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৩০ মে, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১২টা ২৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৩০ কোটি ৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৪ পয়েন্টে।
ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার ৯৬৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments