ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৪৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫৩৬ কোটি ৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।
ডিএসইতে ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার ৬৯১ টাকার শেয়ার লেনদেন হয়েছ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
























Recent Comments