ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ১০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৯২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৪ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১০ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৮৩ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments