ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ ফেব্রুয়ারি, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ১০৬ কোটি ৫১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭পয়েন্টে।
ডিএসইতে ২৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২০ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments