ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ জুলাই, সোমবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। এ সময় কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ দুপুর ১ টা পর্যন্ত ডিএসইতে ৪১৯ কোটি ২০ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮ পয়েন্টে।
ডিএসইতে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৮৫৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


























Recent Comments