ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে।এদিন সূচক বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে। সেই সাথে শেয়ার দর হারিয়েছে বেশির ভাগ কোম্পানি। দিন শেষে আজ ৪৪.৫৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩১.০৪ শতাংশ বা ৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯১.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮১পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮০.৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৪.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৫৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৮২৯টি শেয়ার ১ লাখ ৯৭ হাজার ৩২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।
গতকাল ১৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬০.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮৪.১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৮৩.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮.৩৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৮ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ৫৫১টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৭৮০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ ৬২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৫ কোটি ৯৯ লাখ টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই০.৫২ শতাংশ বা ১০৭.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৫০.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৩৪৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ১০০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার ৭৫৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments