ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১১ টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৫৬ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৬ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments