ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ১৮৪ টি কোম্পানির শেয়ারের দর। এছাড়াও ১ হাজার ৪৫৬ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৪০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা ।
আজ ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫ টি কোম্পানির, বিপরীতে ১৮৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments