রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের টানা পতনে পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

সূচকের টানা পতনে পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ এপ্রিল, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে। দিন শেষে আজ ২৫.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৮ শতাংশ বা ২৯.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৬.৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৩.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ২৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৩২৮ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮৫৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৪.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৩৫.৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৭২.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০১ টির, কমেছিল ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৬০৬ টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৯২৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৪ শতাংশ বা ৬২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৩৫.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২ হাজার ৬২৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments