ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১২ মে সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৪.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৬.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৬৫.৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩২.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪০৬.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৮৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ১০ লাখ ৪০ হাজার ৬১৭টি শেয়ার ১ লাখ ৮৬ হাজার ৫৬১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮২৩ কোটি ৩৬ লাখ ১১ হাজার টাকা।
গতকাল ১১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ৭৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৫৯১.৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৩৩.৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪২০.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৫টির, কমে ৩২৩টির এবং অপরিবর্তিত রয় ২১টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৯.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ২২৭টি শেয়ার ২ লাখ ১ হাজার ৩২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৩৫ কোটি ৭০ লাখ ৮৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩১২ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৭ শতাংশ বা ৯০.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৩৯.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৮টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ১৬৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ১৬৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.



























Recent Comments