ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২১ এপ্রিল, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ৩৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২০৭ কোটি ৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯.৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ২০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৮২২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments