
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়েই লেনদেন চলছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টা ২৬ মিনিট পর্যন্ত ডিএসএত ৮৪ কোটি ৬৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৯পয়েন্টে।
ডিএসইতে ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments