ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ মার্চ, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৯৪ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে।
ডিএসইতে ২৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ২৩ টির, কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৭ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments