
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ জানুয়ারী, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়েই লেনদেন চলছে। ও কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২০৫ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৭ পয়েন্টে।
ডিএসইতে ৩১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৩ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯ টির।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments