ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিকে সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৫৩ শতাংশ বা ১৪২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০৪.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৫.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৫.৪৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮২.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯১.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৬৯২টি শেয়ার ১ লাখ ৪৬ হাজার ৭৬০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৭১ কোটি ৫২ লাখ ৪৩ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৭ শতাংশ বা ৬৫.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬৪৭.৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৬১.৩০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ১৭৩.৭৩ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ৭১৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.৫৩ শতাংশ বা ৪১৪.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯১৬.৬২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.৫৩ শতাংশ বা ২৪৯.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৬০৪.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪ কোটি ২ লাখ ৩৯ হাজার ২৮২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments