বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএস-৩০ কমলেও বেড়েছে ডিএসইএস সূচক। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিনশেষে ডিএসইএক্স সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ কমে ৫ হাজার ৫৩৭ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ১ দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ০৯ শতাংশ বেড়ে ১ হাজার ১১০ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমে ২ হাজার ১০৩ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ১ লাখ ৪৮ হাজার ৯৩৬টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ১৮ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৪৭০টি শেয়ার ও ইউনিট। এসব লেনদেনের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৯ কোটি ৭৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৫টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১৫০টির দর কমেছে এবং ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অর্থাৎ, সূচকে মিশ্র প্রবণতা থাকলেও এদিন দর বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা দর কমার তালিকার চেয়ে বেশি ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments