রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ১৬১ কোটি টাকা
spot_img

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ১৬১ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬১ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’২ দশমিক ৬০ পয়েন্ট কমে ১০৬৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে ২০০০ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ কোম্পানির শেয়ারদর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!