মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসেঞ্চুরি মিসের আক্ষেপ লিটনের: জানতেন না রেকর্ডের কথা
spot_img
spot_img

সেঞ্চুরি মিসের আক্ষেপ লিটনের: জানতেন না রেকর্ডের কথা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব‌্যাটিংয়ে লিটন যতটা মুগ্ধ করলেন, অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঠিক ততটাই পিছিয়ে থাকলেন, ‘ভালো অনুভূতি।’ মাঠেই নিজের রেকর্ডের কথা জেনেছেন কিনা প্রশ্নের উত্তরটা ছিল, ‘না, আগেও বলেছি কখনই রেকর্ড নিয়ে আমি চিন্তা করি না।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে একটি সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের হয়ে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। এরপর অনেকেই সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু কেউ করতে পারেননি। আজ লিটনের সর্বোচ্চ সুযোগ ছিল সেঞ্চুরি পাওয়ার। কিন্তু স্পিনার হোয়াইয়ের বল উড়াতে গিয়ে টাকারের হাতে ক‌্যাচ দেন। ১৭ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে।

তার কণ্ঠে আক্ষেপের সুর, ‘আমার মনে হয় খুব তাড়াহুড়ো করছিলাম। মাঝখানে স্পিনাররা খুবই ভাল বল করছিল। উইকেটও হেল্প করেছে তাদের। আমি যদি আরেকটু সময় নিয়ে তাদের বলগুলো খেলতাম তাহলে ৮৩ বা ৮৪ এর জায়গায় ১০০ হতো। ঠিকাছে এটা’।

যেভাবে দল ধারাবাহিকভাবে জিতছে তাতে তৃপ্ত এ ব‌্যাটসম‌্যান, ‘অবশ্যই। জেতার জন্যই তো মাঠে নামি আমরা সবসময়। যেভাবে জিতেছি অবশ্যই… আমরা যে চিন্তাভাবনা করছিলাম, যেভাবে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম, যেই ব্র্যান্ড অব ক্রিকেট, আমার মনে হয় শেষ দুই ম্যাচ আমরা ওভাবে ভালোই খেলেছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments