ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেনা ইন্সুরেন্স গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করেছে।
বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৭ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৩ টাকা ৪৭ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ-ফ্লো ছিলো ৬ টাকা ৩২ পয়সা। আগের বছরে যা ছিলো ৪ টাকা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩০ টাকা ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২৮ টাকা ৫৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments