ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে। সেনা ইন্স্যুরেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ‘২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৯২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৮ পয়সা। যা ২০২৪ সালে ছিল ২৫ টাকা ১৬ পয়সা।
এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৯ টাকা ৫০ পয়সা, যা গত বছরে ছিল ১ টাকা ৪০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments