মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসেপ্টেম্বরের শুরুতেই রিজার্ভে সুখবর, বাড়ল বৈদেশিক মুদ্রার মজুত
spot_img
spot_img

সেপ্টেম্বরের শুরুতেই রিজার্ভে সুখবর, বাড়ল বৈদেশিক মুদ্রার মজুত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এদিকে চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনেই দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments